শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
বিলে গোসলে নেমে দাদি-নাতনির মৃত্যু
/ ১০৪ Time View
Update : রবিবার, ১১ আগস্ট, ২০২৪, ১০:৪৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের বাসাইলে গোসলে নেমে দাদি ও নাতনির মৃত্যু হয়েছে।

রোববার (১১ আগস্ট) দুপুরে উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।এরা হলেন উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া উত্তরপাড়া এলাকার খসরু মিয়ার স্ত্রী সুফিয়া বেগম (৫৫) ও তার নাতনি খাদিজা (১২)। গ্রামের বাড়ি টাঙ্গাইলে হলেও তারা ঢাকায় বসবাস করতেন।জানা যায়, গত দুদিন আগে সুফিয়া বেগম পরিবার নিয়ে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন। পরে দুপুরের দিকে দুই নাতনিকে সঙ্গে নিয়ে মরা বিলের পাড়ে পানি দেখতে যান। এ সময় সুফিয়া বেগম ও তার এক নাতনি গোসলে নামেন। একপর্যায়ে তারা দুজনেই পানিতে ডুবে যান। এ সময় পিকনিকের নৌকার লোকজন তাদের দেখতে পেয়ে ডাকচিৎকার করেন। কেউ এগিয়ে না আসায় পিকনিকের নৌকার লোকজন গিয়ে তাদের উদ্ধার করেন। পরে স্বজনরা তাদের দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) রানা হামিদ লিটন বলেন, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক এস এম রাফিউর রহমান বলেন, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। পরে তাদের লাশ পরিবারের লোকজন নিয়ে গেছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page