শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
মধুপুরে চলন্ত যাত্রীবাহী বা‌সে ডাকাতি মামলার ০৪ জন ডাকাত গ্রেফতার
/ ৪৬ Time View
Update : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩, ১০:২১ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে ডাকাতি মামলার ০৪ জন ডাকাত গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধার করেছে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), টাঙ্গাইল এর নেতৃত্বে, মধুপুর থানা ও ডিবি (উত্তর), টাঙ্গাইলের সমন্বয়ে একটি চৌকস টিম ।

পুলিশ সুত্রে জানাযায়,ডাকাতি মামলার ঘটনাটি লোমহর্ষক এবং চাঞ্চল্যকর হওয়ায় টাঙ্গাইল জেলার পুলিশ সুপার এর নির্দেশনায় দ্রুত নিরন্তর প্রচেষ্টা চালিয়ে বুধবার(৫ এপ্রিল) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার রহস্য উদঘাটন করে ডাকাতি ঘটনার সাথে জড়িত ব্যক্তির অবস্থান সনাক্ত পূর্বক মোঃ রতন (২১), পিতা- শাহ-আলম, স্থায়ী: গ্রাম- ধলপুর, থানা- মধুপুর, মো: সুজন মিয়া (২২), পিতা- মোঃ আনোয়ারুল ইসলাম, গ্রাম- খেরুয়া আলমপুর, থানা- পীরগঞ্জ, রংপুর, আরিফ হোসেন (২৬) পিতা- মোঃ জহু, গ্রাম- মাইঝবারী, থানা- মধুপুর, মোঃ সাইফুল ইসলাম (২৫) পিতা-মৃত দুদু মিয়া, গ্রাম- ফলদা (হিন্দু পাড়া), থানা-ভূয়াপুর কে গ্রেফতার করা হয়। ধৃত আসামীদের মধ্য হতে মোঃ রতন মিয়া (২১) এর হেফাজত হতে ডাকাতি কার্যে ব্যবহৃত ০১ টি সুইচ গিয়ার চাকু এবং লুন্ঠিত ০১টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা ডাকাতির ঘটনার সাথে সম্পৃক্ত থাকার বিষয়ে স্বীকার করেছে। উপরোক্ত আসামীদেরকে ব্যাপক ও নিবিড় জিজ্ঞাসাবাদের নিমিত্তে ১০ দিনের পুলিশ রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করার কার্যক্রম প্রক্রিয়াধীন। ডাকাতির সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতার ও লুণ্ঠিত অন্যান্য মালামাল উদ্ধারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য সোমবার (৩ এপ্রিল) রাত দেড়টার দিকে টাঙ্গাইল-ময়মন‌সিংহ আঞ্চ‌লিক মহাসড়‌কের উপ‌জেলার র‌ক্তিপাড়া এলাকায় এ ঘটনা ঘ‌টে।ঢাকা থেকে ছেড়ে আসা মাদারগঞ্জ স্পেশাল পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে জামালপুরের মাদারগঞ্জ যাচ্ছিল। গাজীপুরের চন্দ্রা থেকে ৭-৮ জনের ডাকাত দল যাত্রীবেশে গাড়িতে ওঠে। বাসটি মধুপুর উপজেলার দেওলাবাড়ি পার হলে ডাকাত দল বাসটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। প‌রে তারা যাত্রীদের জিম্মি করে নগদ টাকা, মোবাইল ও স্বর্ণালংকার লুটে নেয়। এ সময় যাত্রীরা প্রতিবাদ করতে গেলে ডাকাত দল ৭ যাত্রীকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। প‌রে ডাকাত দলের সদস্যরা মধুপুরের রক্তিপাড়ার উত্তর পাশে নরকোণা এলাকায় নেমে পালিয়ে যায়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page