শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
মির্জাপুরে অবৈধভাবে পাহাড়ের লাল মাটি যাচ্ছে ইটভাটায়
/ ৬০ Time View
Update : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯, ১০:৫৫ পূর্বাহ্ন


নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধভাবে পাহাড়ের লাল মাটি যাচ্ছে ইটভাটায়। একটি প্রভাবশালী মহল পাহাড়ের লাল মটি কেটে তা ইটভাটায় বিক্রি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে একদিকে পরিবেশ বিপর্যয়ের শঙ্কা বাড়ছে, অন্যদিকে গ্রামের রাস্তা ধ্বংস হচ্ছে। এমনই অবস্থা দেখা গেছে মির্জাপুর উপজেলার তরফপুর ইউনিয়নের টাকিয়া কদমা (ভূঁইয়াপাড়া) ও দিগলচালা এলাকায়।



মির্জাপুর উপজেলার পাহাড়ি অঞ্চলের তরফপুর ইউনিয়নের টাকিয়া কদমার ভ’ইয়াপাড়া ও দিগলচালা এলাকায় বাড়ি বানানোর নাম করে ভেকু দিয়ে মাটি কাটা হচ্ছে। বড় বড় টিলা ভেকু মেশিন দিয়ে কেটে পাহাড়ের ওই লাল মাটি স্থানীয় কয়েকটি ইটভাটায় বিক্রি করা হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেন।

আর ওই সব টিলার লাল মাটি শত শত ড্রাম ট্রাকে চলার ফলে গ্রামের রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে । মাটি ভর্তি ড্রাম ট্রাক চলাচলে দুর্ভোগে পড়েছে গ্রামের মানুষ। অবৈধভাবে মাটির ব্যবসা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে ওই এলাকার প্রভাবশালী লোকজন। এ ব্যাপারে অতি দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপ কামনা করছে ভুক্তভোগী এলাকাবাসী।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page