নিজস্ব প্রতিবেদক: সারাদেশে ২২ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত মা মাছ ধরা নিষেধ থাকলেও টাঙ্গাইলে মাছ ধরা নিষেধকে ওপেক্ষা করে যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে জেলেদের জালে ধরা পড়েছে ঘড়িয়াল।

শুক্রবার (৩০ অক্টোবর) যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে জেলেদের জালে এই ঘড়িয়াল ধরা পড়েছে।এটি লম্বায় চার ফুটের বেশি। তবে স্থানীয়রা এটিকে কুমির বলে ধারণা করছে। সদর উপজেলার হুগড়া ইউনিয়নের নরসিংহপুর এলাকার যমুনা নদীতে এই ঘড়িয়ালটি ধরা পড়ে। ঘড়িয়াল হলো বিরল প্রজাতির। তবে কালের বির্বতনে এই প্রাণীটি বিলুপ্ত প্রায়।
হুগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান তোফা জানান, যমুনা নদীতে মাছ ধরার সময় জেলেদের জালে ধরা পড়া চার ফিটের মতো লম্বা ঘড়িয়ালটি দেখতে বিভিন্ন এলাকার লোকজন ভিড় করছে। সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলাম জানান, বিষয়টি অবগত হওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে প্রাণীটিকে যমুনা নদীতে অবমুক্ত করতে বলা হয়েছে।


