শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
সখীপুরে জাল টাকাসহ গরু ব্যবসায়ী গ্রেপ্তার
/ ৫৫ Time View
Update : রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯, ৯:৩৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : সখীপুরে জাল টাকাসহ রোববার বেলা তিনটায় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের উখাইরাচালা আবু সাঈদের বাড়ির পাশ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর দেহ তল্লাশি করে পুলিশ চারটি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করে।

এ ঘটনায় সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তার হওয়া হুরমুজ খান সখীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের প্রতিমা বংকী গ্রামের মৃত বিরম খানের ছেলে।

সখীপুর থানার এসআই আসাদুজ্জামান জানান, গরুর ব্যবসায়ী হুরমুজ খানের কাছে বেশ কিছু জাল নোট আছে- এ ধরনের একটি গোপন সংবাদ পেয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর দেহ তল্লাশি করে চারটি এক হাজার টাকার নোট পাওয়া যায়।

পুলিশের কাছে গ্রেপ্তার হওয়ার পর থানা হাজতে রোববার বেলা সাড়ে তিনটায় হুরমুজ খান বলেন, দুইদিন আগে সে ঢাকার একটি হাটে গরু বিক্রি করে। ওই হাটের ক্রেতা (অপরিচিত) তাঁকে এক হাজার নোটের এক লাখ টাকার একটি বান্ডেল দেয়। বাড়িতে এনে দেখতে পায় ওই বান্ডেলে চারটি নোট জাল। ওই চারটি নোট তাঁর কাছে কীভাবে এল এ বিষয়টি পরিচিত কয়েকজনকে সে জানায়। তাঁর ধারনা ওদের যে কেউ পুলিশকে ভুল তথ্য দিয়ে ধরিয়ে দেয়। হুরমুজ খান নিজেকে জাল টাকার ব্যবসায়ী নয় বলে দাবি করেন।

সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) এএইচ এম লুৎফুল কবির বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। সোমবার সকালে আসামিকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page