শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
১০দফা দাবী বাস্তবায়নের লক্ষে টাঙ্গাইলে বিএনপির অবস্থান কর্মসূচী
/ ৫৫ Time View
Update : শনিবার, ১ এপ্রিল, ২০২৩, ৮:১০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ গ্যাস’সহ দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি, বর্তমান সরকারের সর্বগ্রাসী দূর্নীতির প্রতিবাদে ও পূর্ব ঘোষিত ১০দফা দাবি বাস্তবায়নের লক্ষে অবস্থান কর্মসূচী পালন করেছে জেলা বিএনপি।

শনিবার(১লা এপ্রিল) বিকেলে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শহরের রেজিস্ট্রিপাড়া সিলমী কমিউনিটি সেন্টারের সামনে এ কর্মসূচী আয়োজন করা হয়।এসময় টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচীব হাবীব উন নবী খান সোহেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী।অবস্থান কর্মসুচী চলাকালে আরো বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, শহর বিএনপির সাধারন সম্পাদক এজাজুল হক সবুজ, জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, জেলা মহিলা দলের সাধারন সম্পাদক এডভোকেট রক্সি মেহেদী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তারিকুল ইসলাম ঝলক প্রমুখ।উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মাহমুদুল হক সানু, জেলা বিএনপি নেতা জিয়াউল হক শাহীন, আবুল কাশেম, আতাউর রহমান জিন্নাহ, আশরাফ পাহেলী, জেলা যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক একেএম মনিরুল হক মনির, জেলা তাঁতীদলের সভাপতি শাহ আলম, জেলা মহিলা দলের সভানেত্রী নিলুফার ইয়াসমিন খান, জেলা ছাত্রদলের আহবায়ক দুর্জয় হোড় শুভ’সহ। এছাড়া বিএনপির অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে হাবীব উন নবী খান সোহেল বলেন, আমরা গর্ভের সাথে বলি পাকিস্তানীদের হাত থেকে আমরা স্বাধীন হয়েছি, কিন্তু দুঃখের সাথে বলতে হয় পাকিস্তানী বিচারপতিরা তাদের কলমের খোচায় একটি নির্বাচিত সরকারকে উৎখাত করার ক্ষমতা রাখে। আর আমাদের দেশের বিচারপতিরা আইন বইয়ের দিকে না তাকিয়ে শুধু লাল টেলিফোনের দিকে তাকিয়ে থাকে কখন ফোন আসে। সরকারের পতনের লক্ষে আমরা দির্ঘদিন যাবত আন্দোলন সংগ্রামে মাঠে আছি। এই সরকারের পতন না ঘটিয়ে আমরা ঘরে ফিরে যাবনা। আমাদের আন্দোলন সংগ্রাম জনগনের মুক্তির জন্য দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য। আজকে বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেলসহ সকল নিত্য প্রয়েজনীয় দ্রব্যর মূল্যবৃদ্ধিতে জনগণ হতাশ হয়ে পরেছেন। আর এই সরকার আগামীর নির্বাচনে কিভাবে ভোটকে লুট করে জনগনের অধিকার বঞ্চিত করা যায়। সেই ষড়যন্ত্রে লিপ্ত আছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page