শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
জলদস্যুর হাতে জিম্মি সাব্বিরের বাড়িতে কান্না আর আহাজারি
/ ৭৬ Time View
Update : বুধবার, ১৩ মার্চ, ২০২৪, ১০:৩১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : ছেলে সাব্বিরের জিম্মিদশার খবর শুনে বাবা হারুন অর রশিদ ও মা সালেহা বেগম কেঁদে কেঁদে বিলাপ করছেন।”আমার বেটারে ফিরিয়ে দাও।”


সাব্বির টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের ডাঙা ধলাপাড়া গ্রামের বাসিন্দা।

সংসারে অভাব-অনটন থাকায় মামার পরিবারের সহযোগিতায় ২০১৪ সালে সহবতপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ২০১৬ সালে টাঙ্গাইল এমএম আলী কলেজ থেকে এইচএসসি পাশ করেন। এরপর ভর্তি হন চট্টগ্রাম মেরিন একাডেমিতে।সেখান থেকে পাস করে ২০২২ সালের জুন মাসে পণ্যবাহী জাহাজ এমভি আব্দুল্লাতে ডেক ক্যাডেট হিসেবে চাকরি নেন। আর্থিকভাবে সচ্ছল না হওয়ায় সাব্বিরের মামার বাড়ি সহবতপুর ইউনিয়নের কাজীর পাচুরিয়া গ্রামের বাড়িতে থাকেন বাবা হারুন অর রশিদ ও মা সালেহা বেগম। সাব্বিরের আয়েই চলে অসুস্থ বাবা ও মায়ের সংসার।

তার মামার বাড়িতে গিয়ে দেখা যায়, সাব্বিরের বাবা মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে প্যারালাইজড হয়ে শয্যাশায়ী। তাদের পরিবারে সাব্বিরই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।
সাব্বিরের বড় বোন মিতু আক্তার বলেন, গত সোমবার বিকেলে ভাই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল, বিষুব রেখা অতিক্রম করলাম। সে সর্বশেষ একমাস হয় বাড়ি এসেছিল। একদিন থেকেই চলে গিয়েছিল।

তিনি বলেন, এমভি আব্দুল্লাহ জাহাজ জলদস্যুদের কবলে পড়ার খবর জানার পর থেকে আতঙ্কের মধ্যে আছি। বাবা-মা খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছেন। তারা শুধু কাঁদছেন আর বলছেন, আমার ছেলেকে এনে দাও। একমাত্র ভাইয়ের কিছু হলে মা-বাবাকে বাঁচানো যাবে না।

নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজা মো. গোলাম মাসুম প্রধান বলেন, সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জিম্মি নাবিকদের উদ্ধারে চেষ্টা করছে। আশা করছি, দ্রুতই সুখবর পাওয়া যাবে।

উল্লেখ্য, কেএসআরএম গ্রুপের মালিকানাধীন এসআর শিপিংয়ের এমভি আবদুল্লাহ জাহাজটি মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে জলদস্যুদের কবলে পড়ে। জাহাজটি মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাত যাচ্ছিল।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page