মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল -স্বরাষ্ট্রমন্ত্রী ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না সাভারে- প্রতিমন্ত্রী টুকু ভূঞাপুরে একজনকে ৬ মাসের কারাদণ্ড ও দুই হাজার পাঁচশ টাকা অর্থদণ্ড ঘাটাইলে লোকেরপাড়া আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নকল্পে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ঘাটাইলে লোকেরপাড়া মাদরাসা মুহাম্মাদিয়া ও হাফিজিয়ার মুহুতামীমের বিদায়ী সংবর্ধণা সাংবাদিক কামাল হোসেনের বাবার মৃত্যুতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুর শোক প্রকাশ অসহায় বৃদ্ধার হাতে আর্থিক সহায়তা ও শুকনো খাবার তুলে দিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত-২
টাঙ্গাইলে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
/ ৮৯ Time View
Update : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪, ৫:১৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে ট্রাকের চাপায় রুকুনুজ্জামান (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। সেও ঐ মোটরসাইকেলের আরোহী ছিলেন ।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক সড়কের শহরের কাগমারী কলেজ মোড়ে এ ঘটনা ঘটে।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রুকুনুজ্জামান রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জের আখতারুল ইসলামের ছেলে। তিনি সিটি গ্রুপের বিক্রয় প্রতিনিধি অফিসার হিসেবে কর্মরত ছিলেন।আহত ব্যাক্তির নাম হুমায়ূন রশীদ (৪০)। তিনি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার বাবাদী গ্রামের রওশন আলীর ছেলে।

ওসি মো. লোকমান হোসেন জানান,  সিলেট থেকে আসা নাগরপুরগামী বালু ভর্তি এক ট্রাক ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী নিহত হয় এবং আহত হয় আরও একজন।তিনি বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page