শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
বিএনপি নেতা টুকুর নাম ভাঙিয়ে চাঁদা দাবি করায় চাঁদাবাজের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি
/ ২৫৭ Time View
Update : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ১০:০৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে কেন্দ্রীয় বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর নাম ভাঙিয়ে চাঁদা দাবি করায় চাঁদাবাজের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শুক্রবার (০৩ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।ওসি তানভীর আহমেদ বলেন, টাঙ্গাইল পৌর এলাকার জালাল উদ্দীন চাকলাদার নামের এক ব্যক্তির হোয়াটসঅ্যাপ নাম্বারে বিদেশি একটি নাম্বার থেকে সুলতান সালাউদ্দিন টুকুর টাকা দাবি করা হয়। বিষয়টি তার নজরে এলে তিনি চাঁদাবাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে লিখিত আবেদন করেন। একই ঘটনায় জালাল উদ্দীনও একটি সাধারণ ডায়েরি করেছেন।তিনি আরও বলেন, বিষয় আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি। বিদেশি একটি নাম্বার থেকে চাঁদা দাবি করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য এটি করা হয়ে থাকতে পারে।ভুক্তভোগী জালাল উদ্দীন বলেন, গত ২৮ সেপ্টেম্বর গাজীপুর মহানগর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব হালিম মোল্লা পরিচয়ে এক ব্যক্তি ভোর রাতের দিকে সুলতান সালাউদ্দিন টুকু’র আত্মীয়র ক্ষতি করেছি এমন কথা জানিয়ে টাকা দাবি করে। পাঁচ ঘণ্টার মধ্যে টাকা না দিলে মব সৃষ্টি করে হামলা, সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর বিষয় ছড়িয়ে দিয়ে ও সাংবাদিক সম্মেলন করে হেনস্তা করার হুমকি দেয় ওই ব্যক্তি। পরে বিষয়টি টুকু ভাইকে অবহিত করলে তিনি আমাকে সাহস যুগিয়ে পাশে থাকার আশ্বাস এবং আইনের আশ্রয় নিতে অনুরোধ করেন। পরে থানায় সাধারণ ডায়েরি করি।সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আমি সবসময় চাঁদাবাজদের বিরুদ্ধে জোড়ালো ভূমিকা গ্রহণ করে আসছি। টাঙ্গাইল থেকে চাঁদাবাজ নির্মূলে কাজ করে যাচ্ছি। আমার প্রতিটা বক্তব্যে চাঁদাবাজিসহ অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে বলে আসছি। ধারণা করছি এসব কারণে একটি গোষ্ঠী আমার সুনাম ও আমার প্রতি জনগণের আস্থা নষ্ট করতে এমন নোংরা ষড়যন্ত্র করেছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে প্রশাসনের কাছে জড়িত ব্যক্তি ও ষড়যন্ত্রের সাথে জড়িতদের দৃষ্টান্ত শাস্তির দাবি করছি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page