শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
টাঙ্গাইলে নেশার টাকা না পেয়ে মাকে খুন
/ ৫৩ Time View
Update : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২, ৬:১৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক ঃ টাঙ্গাইলে নেশার টাকা না পেয়ে মাকে খুন করেছে আবুল কালাম (৩০) নামে এক মাদকাসক্ত ছেলে ।

সোমবার রাতে পৌর শহরের এনায়েতপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত সালমা বেগম (৫০) ওই এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মুহাম্মদ আলী সেকের স্ত্রী। পুলিশ এ ঘটনার সাথে জড়িত ছেলে আবুল কালামকে (৩০) আটক করেছে। পুলিশ ও স্থানীয়রা জানান, গত কয়েক বছর যাবৎ কালাম মাদকের সাথে জড়িত। সোমবার সন্ধ্যায় কালাম মাদক ক্রয়ের জন্য তার মার নিকট টাকা চায়। কালামের ছোট ভাই বাড়ির বাহিরে গেলে কালাম তার মাকে পিটিয়ে হত্যা করে। হত্যার পর মায়ের লাশ কম্বল পেচিয়ে খাটের নিচে লুকিয়ে রাখে। কালামের ছোট ভাই ঘরে ফিরে মায়ের লাশ খাটের নিচে দেখতে পায়। এসময় তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এঘটনার সাথে জড়িত আবুল কালামকে পুলিশ গ্রেফতার করেছে। এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানার (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page