নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জন সম্পৃক্তি বিষয়ক প্রশিক্ষন কর্মসুচী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮আগষ্ট) সকাল সারে বার টায় শহরের পৌর উদ্দ্যানে টাংগাইল জেলা বিএনপি আয়োজিত প্রশিক্ষন কর্মসুচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ফরহাদ ইকবালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক মো: সুলতান সালা উদ্দিন টুকু, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক বেনেজির আহমেদ টিটো, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির প্রমূখ। এছাড়া জেলার সকল উপজেলা থেকে সভাপতি সম্পাদকসহ নেতৃবৃন্দ এ কর্মশালায় অংশগ্রহণ করেন।


