শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ধনবাড়িতে বাস ও অটোরিকশা সংঘর্ষে নিহত-৪ জন
/ ৪২ Time View
Update : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩, ৫:০৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ধনবাড়িতে বাস ও ব্যাটারি চালিত অটোরিকশার সাথে সংঘর্ষে দুই স্কুল ছাত্রীসহ চারজন নিহত হয়েছেন।

আহত হয়েছেন অন্তত আরো ১০ জন। রোববার (৩০ এপ্রিল) দুপুর পৌনে ১ টার দিকে টাঙ্গাইল-জামালপুর সড়কের বাঘিল বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর উত্তেজিত জনতা এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। নিহতরা হচ্ছেন উপজেলার বাইঘাট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী ও বাঘিল গ্রামের কালাম মিয়ার মেয়ে রশনি আক্তার, একই গ্রামের জয়নাল মিয়ার মেয়ে বিথি আক্তার, অটোরিকশার চালক উপজেলার নরিল্লাহ গ্রামের নিয়ত আলীর ছেলে হামিদ মিয়া (৬৫), গোপালপুর উপজেলার হাদিরা গ্রামের জালাল মিয়ার ছেলে মোস্তফা মিয়া (৫২)। মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ফারজানা আফরোজ জেমি জানান, জামালপুর থেকে ঢাকাগামী এসটি এক্সপ্রেস পরিবহনের একটি বাস দ্রুত গতিতে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছালে বাসটি অটোরিকশার পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ৪ যাত্রী নিহত হন। আহত অবস্থায় অন্তত ১০ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি আটক করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page