শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
নির্বাচনী প্রচারনায় এবার ঘোড়দৌড়!
/ ৭১ Time View
Update : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০১৭, ৯:৪০ অপরাহ্ন

নির্বাচনী প্রচারনায়

আব্দুর রাজ্জাক: নির্বাচনী প্রচারনায় বন্যায় ত্রান বিতরণ, ক্রিকেট খেলা ও নৌকা বাইচ আয়োজনের পর এবার ভোটারদের নজর কারতে ঘোড়দৌড় নিয়ে আলোচনায় এসেছেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. তানভীর হাসান ছোট মনির।তিনি আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২(গোপালপুর-ভূঞাপুর) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী।
বর্তমান সংসদ সদস্য খন্দকার আসাদুজ্জামান বয়োবৃদ্ধ ও অসুস্থ।তার পক্ষে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহন করা সম্ভব নয়।আর এ কারনেই টাঙ্গাইল-২ আসনে দেখা যাবে

আওয়ামীলীগের নতুন মুখ। তরুন তানভীর হাসান ছোট মনির মনোনয়ন প্রত্যাশী হিসেবে সাধারন ভোটারদের নিকট নিজেকে পরিচিত করতে ও নজর কারতে দুঃস্থদের সাহায্য সহযোতিার পাশাপাশি আয়োজন করছে জনপ্রিয় ক্রিকেট খেলা, নৌকা বাইচ ও ঘোড়দৌড় প্রতিযোগিতার।সোমবার বিকেলে তার সহযোগিতায় কর্মী সমর্থকরা উপজেলার ছাব্বিশা,শালদাইর,ভাদুরীর চর ও সাফলকুড়া গ্রামের ব্যানারে শালদাইর ইদগাঁ মাঠের উত্তরের বিশাল খোলা জায়গায় আয়োজন করে ঘোড়দৌড় প্রতিযোগিতার।এতে দেশের বিভিন্ন জেলার চল্লিশটি ঘোড়া অংশ গ্রহন করে।দুরবর্তী প্রতিযোগিদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়। জনপ্রিয় এ ঘোড়দৌড় প্রতিযোগিতা প্রায় পঞ্চাশ হাজার নারী-পুরুষ উপভোগ করেন। বিভিন্ন ইভেন্টে পুরস্কারের মধ্যে ছিল মোটর সাইকেল,নানা সাইজের টিভি,ফ্রিজ,এনড্রয়েট মোবাইল ও সাধারন মোবাইল।এছাড়া অংশগ্রহনকারি সকলের জন্য ছিল সান্তনা পুরস্কার।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page