শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
বঙ্গবন্ধু সেতুতে ৮টি যানবাহনের সংঘর্ষ, আহত ১৮
/ ৫৫ Time View
Update : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০১৭, ৯:১৯ অপরাহ্ন

আব্দুর রাজ্জাকঃ বঙ্গবন্ধু সেতুর উপর শুক্রবার ভোর সোয়া ৬ টার দিকে পরপর ৮টি যানবাহনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আর ঘন কুয়াশার কারনে এ দুর্ঘটনা সংগঠিত হয়। এতে কমপক্ষে ১৮ জন আহত হয়। আহতদের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ দুর্ঘটনার কারনে সেতুর উপর দিয়ে আড়াই ঘন্টা যান চলাচল বন্ধ থাকে।
জানা যায়, ঘন কুয়াশার কারনে বঙ্গবন্ধুসেতুর উত্তর লেনে ৪৫ নং পিলারের নিকট শুক্রবার ভোর সোয়া ৬ টার দিকে ঢাকাগামী একটি ট্রাক অপর একটি ট্রাককে পিছন দিক থেকে ধাক্কা দিলে দুর্ঘটনার সুত্রপাত হয়।এতে ট্রাক দুটি বিকল হয়ে থেমে যায়। পিছনের যাত্রীবাহী ৬ টি বাস একে অপরকে ধাক্কাদেয়। এঘটনায় কমপক্ষে ১৮ জন আহত হয়েছে। এসময় সেতুর উপর দিয়ে আড়াই ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। সেতুর উভয় পাড়ে এলেঙ্গা থেকে সিরাজগঞ্জ রোড পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ আছাবুর রহমান জানান,ঘন কুয়াশার কারনেই বঙ্গবন্ধুসেতুর উপর এ দুর্ঘটনা ঘটে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। কুয়াশা কেঁটে যাওয়ার পর সেতুর উপর দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page