মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল -স্বরাষ্ট্রমন্ত্রী ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না সাভারে- প্রতিমন্ত্রী টুকু ভূঞাপুরে একজনকে ৬ মাসের কারাদণ্ড ও দুই হাজার পাঁচশ টাকা অর্থদণ্ড ঘাটাইলে লোকেরপাড়া আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নকল্পে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ঘাটাইলে লোকেরপাড়া মাদরাসা মুহাম্মাদিয়া ও হাফিজিয়ার মুহুতামীমের বিদায়ী সংবর্ধণা সাংবাদিক কামাল হোসেনের বাবার মৃত্যুতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুর শোক প্রকাশ অসহায় বৃদ্ধার হাতে আর্থিক সহায়তা ও শুকনো খাবার তুলে দিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত-২
বঙ্গবন্ধু সেতুর পূর্বপার গোল চত্বর থেকে ইয়াবাসহ ইউপি সদস্য ও এক যুবক আটক
/ ৬৭ Time View
Update : রবিবার, ২ এপ্রিল, ২০২৩, ১০:২১ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্বপার গোল চত্বর থেকে ইয়াবাসহ ইউপি সদস্য ও এক যুবককে আটক করেছে র‌্যাব। 

শনিবার (১ এপ্রিল) সকালে র‌্যাব- ১৪ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের শুক্রবার দিবাগত রাতে বঙ্গবন্ধু সেতুর পূর্বপার গোল চত্বর থেকে তাদের আটকের বিষয়টি জানান,।গ্রেপ্তারকৃতরা হলেন- দিনাজপুরের বিরামপুর উপজেলার বিজুল কঞ্চিগাড়ি গ্রামের মৃত নজিবুদ্দিনের ছেলে মো. আকরামুল হক। তিনি একই উপজেলার দিওর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য। অপরজন দিওর গ্রামের মো. ওয়াজেদের ছেলে মো. মোক্তার হোসেন।অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ের গোল চত্বর মোড়ে অভিযান চালায় র‌্যাব। এসময় আকরামুল ও মোক্তার দৌঁড়ে পালানোর চেষ্টা করলে তাদের আটক করে তল্লাশি করা হয়। এসময় মোক্তার হোসেনের হাতে থাকা একটি শপিং ব্যাগ থেকে ৫ হাজার ৩৮০ পিস ইয়াবা ও নগদ টাকা জব্দ করা হয়। 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page