শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
বাসাইলের স্থগিতকৃত পৌরসভা নির্বাচন আগামী ৩০ জুন
/ ৪৭ Time View
Update : সোমবার, ৪ জুন, ২০১৮, ১১:২৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের বাসাইল উপজেলার স্থগিতকৃত পৌরসভা নির্বাচনের ভোটগ্রহন আগামী ৩০ জুন অনুষ্ঠিত হবে। রোববার(৩ জুন) বাংলাদেশ নির্বাচন কমিশন এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেন। পরে বিকালে টাঙ্গাইল জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তাজুল ইসলাম গণবিজ্ঞপ্তি জারি করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামি ৫ জুন মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। আগামি ৭ জুন মনোনয়ন বাছাইয়ের শেষ তারিখ। আগামি ১৪ জুন মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এবং আগামি ৩০ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরআগে বাসাইল পৌরসভার বর্তমান মেয়র মজিবর রহমানের আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট ৬ মাসের জন্য নির্বাচন স্থগিত করেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নির্বাচনে মোট ভোটার ১৬ হাজার ৪০০। পুরুষ ভোটার ৭ হাজার ৯২৫ এবং মহিলা ভোটার ৮ হাজার ৪৭৫ জন। নির্বাচনে মোট ভোট কেন্দ্র ৯টি এবং ভোট কক্ষ ৫৩ টি।
টাঙ্গাইল জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, বাসাইল পৌরসভার বর্তমান মেয়র মজিবর রহমানের আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট নির্বাচন স্থগিত করেন। পরে এই পৌরসভার নৌকার প্রার্থী আব্দুর রহিম স্থগিতের উপরে আপিল করেন। আপিল শুনানি শেষে আপিল বিভাগ পূর্বের আদেশটি স্থগিত করেন এবং নির্বাচন কমিশনকে নির্বাচন করার নির্দেশ দেয়। পরে নির্বাচন কমিশন রোববার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেন।
তিনি বলেন, বিগত নির্বাচনগুলো সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। আশা করছি বাসাইল পৌরসভার নির্বাচনও সুষ্ঠু এবং অবাধ হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page