শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
গোপালপুরে ব্যবসায়ীর ওপর কিশোর গ্যাংয়ের হামলা, ২ লাখ টাকা ছিনতাই
/ ১১৭ Time View
Update : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৮:১৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের গোপালপুরে এক ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে ২ লাখ ১৫ হাজার টাকা ছিনতাই করে কিশোর গ্যাং সদস্যরা।

তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটির জেরে ওই ব্যবসায়ীর ওপর হামলা চালায় তারা। 

শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে টাঙ্গাইলের গোপালপুর থানাধীন কোনাবাড়ি ৩নং ওয়ার্ড সাকিনস্থ ডাকবাংলোর সামনে এই হামলার ঘটনা ঘটে। গোপালপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি বেলায়াত হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ব্যবসায়ীর ওপর হামলা মেনে নেওয়া যায় না। বিষয়টি নিয়ে তিনজনের নাম উল্লেখ করে থানায় একটা মামলা করা হয়েছে। ওসি স্যার আমাদের আশ্বস্ত করেছেন, রাতের মধ্যেই আসামিদের গ্রেপ্তার করা হবে। যদি কোনো কারণে সঠিক বিচার না হয় পরবর্তীতে সমিতির সবাই বসে আমরা সিদ্ধান্ত নিবো।

মামলার বাদী মোছা. ফিরোজা বেগম বলেন, দেড় মাস আগে তুচ্ছ ঘটনা নিয়ে আমার ছেলে সঙ্গে মুশফিকের (বিবাদী) খেলাধুলা নিয়ে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে স্থানীয় কাউন্সিলর মইনুদ্দিন বাবু তখনই ঘটনার মীমাংসা করে দেন। সেই শত্রুতার জেরে ছেলের প্রতিশোধ নিতে আমার স্বামীর ওপর হামলা চালায় কিশোর গ্যাং সদস্যরা। হামলার একপর্যায়ে আমার স্বামীর হাতে থাকা শপিং ব্যাগের মধ্যে ওনার বন্ধু মো. মোশারফের গরু বিক্রির টাকাসহ মোট ২ লাখ ১৫ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। প্রশাসনের কাছে আমি এর সুষ্ঠু বিচার চাই।

আহত ব্যবসায়ী জালাল উদ্দিন বলেন, গতকাল বিকেলে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে হঠাৎ কয়েকজন ছেলে দেশীয় অস্ত্র নিয়ে আমার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় আমার কাছে থাকা ২ লাখ ১৫ হাজার টাকা ছিনতাই করে নিয়ে নেয়। হামলার সময় ডাক-চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। যাওয়ার সময় আমিসহ আমার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়ে যায়। আমি পুলিশ প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও সঠিক বিচার চাই।

এ বিষয় জানতে অভিযুক্ত কিশোর গ্যাং সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাদের কাউকে পাওয়া যায়নি।বর্তমানে জালাল উদ্দিন গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ডাক্তার জানিয়েছেন, দুই থেকে তিনদিন তার চিকিৎসা লাগতে পারে।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক তৈয়ব বিষয়টি নিশ্চিত করে বলেন, থানায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অপরাধীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page