শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
গোপালপুরে সংঘর্ষ এড়াতে গিয়ে পুলিশ হাসপাতালের ঘটনায় ১৬ জন জেলহাজতে
/ ১৪৬ Time View
Update : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৩:১৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল পেয়ে কৃষকের জমিতে জোর করে ধান কাটতে আসা ব্যক্তিদের প্রতিহত করতে গিয়ে হামলার স্বীকার হয় টাঙ্গাইলের গোপালপুর সদর থানা-পুলিশ।

এ সময় পিটিয়ে মাথা ফাটিয়ে দেয় ধান কাটতে আসা ব্যক্তিরা। এ ঘটনায় ১৬ জনকে আটক করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। 

শুক্রবার দুপুরে উপজেলার হাদিরা ইউনিয়নের পলশিয়া গ্রামে ঘটে যাওয়া এ ঘটনায় আজ শনিবার সকালে ১৬ জনকে জেলহাজতে পাঠানো হয়। 

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেল হোসেন বলেন, ‘পলশিয়া পূর্বপাড়া গ্রামের কাজিম মন্ডল একদল সন্ত্রাসী নিয়ে একই গ্রামের সানু মিয়ার ডুব বিলের ২ বিঘা পাকা বোরো ধান কাটা শুরু করে। তখন সানু মিয়া ট্রিপল নাইনে ফোন দিলে গোপালপুর থানার এসআই সাইফুল ইসলাম একজন কনস্টেবল নিয়ে ঘটনাস্থলে হাজির হন।’ 

তিনি আরও বলেন, ‘পুলিশ দেখে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়। তাঁরা রাম দা, লাঠি ও লোহার রড নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে এসআই সাইফুল ইসলামের মাথা ফেটে যায়। কনস্টেবল শফিকুল ইসলামসহ সানু মিয়ার দুই আত্মীয় আহত হয়। আহতরা সবাই গোপালপুর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।’ 

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক তৈয়ব বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা হয়েছে। হামলার অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করে আজ শনিবার জেলহাজতে পাঠানো হয়েছে। অজ্ঞাতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page