শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ছিল যানজট মুক্ত
/ ৩৭ Time View
Update : রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯, ৯:১৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান/ইঞ্জিনিয়ারিং) বিবিএ ও বিফার্ম কোর্সের ১ম বর্ষের দুই দিনব্যাপী ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। এবারের ভর্তি পরীক্ষা ছিল উৎসবমুখর ও যানজটমুক্ত। ৬ ডিসেম্বর শুক্রবার সকাল ১১ টা হতে দুপুর ১২ টা পর্যন্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা এবং বিকেল সাড়ে ৩ টা হতে সাড়ে ৪ টা পর্যন্ত ‘বি’ ইউনিটের অনুষ্ঠিত হয়। ৭ ডিসেম্বর শনিবার অনুষ্ঠিত ‘সি’ ও ‘ডি ইউনিটের পরীক্ষা কেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলাউদ্দিন পরিদর্শন করেন।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ মোট ৩৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের চারটি ইউনিটের ১৬টি বিভাগে ৮১৫ টি আসনের জন্য মোট ৬৫ হাজার ৩শ’ ৬৬ জন শিক্ষার্থী আবেদন করেছে। প্রতি আসনে প্রতিদন্দ্বিতা করছে ৮০ জন শিক্ষার্থী।

এদিকে ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের নিরাপত্তা ব্যবস্থা, আবাসন, বিনা খরচে পরীক্ষা কেন্দ্রে যাতায়াত ও আপ্যায়নের ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় (বিপিএম), টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠন’সহ টাঙ্গাইল জেলাবাসী।

পরীক্ষার শেষ দিনে ৭ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন তার কক্ষে উপস্থিত স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহ সুধীজন সকলকে ধন্যবাদ জানান। সেই সাথে এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সচেতন টাঙ্গাইলবাসী সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page