শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
সখীপুরে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ!
/ ৪৯ Time View
Update : রবিবার, ২২ জুলাই, ২০১৮, ১০:৪০ অপরাহ্ন


লোকাল নিউজ ডেস্ক: টাঙ্গাইলের সখীপুরে পূর্ব শত্রুতার জের ধরে মকবুল হোসেন (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে। শনিবার (২১ জুলাই) সকালে সখীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত মকবুল হোসেন ওই ওয়ার্ডের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে। মরদেহ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে শনিবার সকাল ১০টার দিকে মকবুল হোসেন ও প্রতিবেশী মৃত আবদুল বারেকের ছেলে জুলহাস উদ্দিনের মধ্যে ঝগড়া বাধে। এক পর্যায়ে জুলহাস ও তার লোকজন বৃদ্ধ মকবুল হোসেনকে পিটিয়ে গুরুতর আহত করে। উদ্ধার করে মকবুল হোসেনকে সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বড় ভাই আবদুস ছবুর মিয়া (৭০) বলেন, আমার ভাইকে যারা মেরেছে আমি তাদের ফাঁসি চাই। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. দেলোয়ার হোসেন বলেন, শুনেছি জুলহাস ও মকবুললের মধ্যে দস্তাদস্তির এক পর্যায়ে মকবুল হোসেন স্টোক করে মারা গেছেন। এ প্রসঙ্গে সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুল আলম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন :

One response to “সখীপুরে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ!”

  1. […] প্রতিবেদকঃ : টাঙ্গাইলের সখীপুরে বংশাই নদীতে সাঁতার কাটতে […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page