শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
সখীপুরে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত ৩ জন আহত
/ ৮৫ Time View
Update : বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮, ৯:৫৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে মালবাহী মাহিন্দ্র ট্রাক ও ব্যাটারি চালিত ইজিবাইকের মুখোমুখি সংর্ঘষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। ১৪ নভেম্বর বুধবার দুপুরে সখীপুর-গোপিনপুর সড়কের তৈলধারা বটাবাড়ি মোড় নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত দম্পতি হচ্ছেন, সখীপুর উপজেলার ইন্দারজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মতিউর রহমান(৮৫) ও তাঁর স্ত্রী আছিয়া খাতুন (৭৫)। নিহত দম্পতির বাড়ি সখীপুর উপজেলার আদানী-ভূঁয়াইদ গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানায়, অবসরপ্রাপ্ত শিক্ষক মতিউর রহমান অবসর ভাতা তুলতে ও স্ত্রীকে চিকিৎসকের কাছে নিতে ইজিবাইক যোগে সখীপুর উপজেলা সদরের উদ্দেশে রওনা হন। পথে উপজেলার তৈলধারা বটাবাড়ি মোড় নামকস্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী মাহিন্দ্র ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের পাঁচ যাত্রী মারাত্মক আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মতিউর রহমান ও তাঁর স্ত্রী আছিয়াকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত লালমিয়া(৫০), মনোয়ারা (২৫) এবং মাধবী (১৮) নামে আরো তিনজন চিকিৎসাধীন রয়েছেন। সখীপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আমীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page