শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
সরকারি হাসপাতালে ফাঁকি দিয়ে ক্লিনিকে কাজের অভিযোগ
/ ৩৩ Time View
Update : বুধবার, ২৩ জুন, ২০২১, ১১:২২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল) মো. রেজাউল ইসলামের বিরুদ্ধে সরকারি হাসপাতালের ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট ক্লিনিকে দায়িত্ব পালনের অভিযোগ উঠেছে । সরকারি চাকরি করে তিনি ঘাটাইলের কমফোর্ট হসপিটাল ও রেলা ডেন্টাল কেয়ারের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন বলেও অভিযোগ রয়েছে।

দীর্ঘদিন ধরে তিনি দায়িত্বে অবহেলা করছেন। যে কারণে স্থানীয়রা দাঁতের সমস্যা নিয়ে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা করাতে পারেন না। রেজাউল ইসলামকে একাধিক শোকজ নোটিশ দেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।সরকারি নিয়ম অনুযায়ী সকাল ৮ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত দায়িত্ব পালন করার নিয়ম থাকলেও রেজাউল নিয়মের তোয়াক্কা না করে তিনি প্রতিদিন সকালে  ৯টায় অফিসে এসে হাজিরা খাতায় স্বাক্ষর করে ঘাটাইল চলে যান।কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দাঁতের চিকিৎসা করাতে আসা আবু হানিফ বলেন, ‘ইতিপূর্বে দুইবার দাঁতের সমস্যা নিয়ে হাসপাতালে এসেও রেজাউল ডাক্তারকে পাইনি। যে কারণে বেশি টাকা খরচে করে বাইরে থেকে দাঁতের ডাক্তার দেখাতে হয়েছে আমাকে।’‘রেজাউল ইসলামের কাছে দাঁতের সমস্যা নিয়ে গেলে তিনি তার ব্যক্তিগত ক্লিনিকে যাওয়ার ভিজিটিং কার্ড ধরিয়ে দেন।’ এমন অভিযোগ করেছেন স্থানীয় রোগী গোপাল মিয়া। কালিহাতী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে রুমান সিদ্দিকী বলেন, ‘দায়িত্ব অবহেলার কারণে রেজাউল ইসলামকে এর আগেও একাধিকবার শোকজ করা হয়েছে। তারপরও তিনি নিয়ম মেনে অফিসে থাকেন না। তার বিরুদ্ধে প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণ করা হবে।’অভিযুক্ত রেজাউল ইসলামের কাছে এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি নিয়ম মেনেই অফিস করি। আজকে শুধু একটার আগে অফিস থেকে বের হয়েছি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page