শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
সারাদেশে গুম খুনের প্রতিবাদে টাঙ্গাইলে জেলা বিএনপির মানববন্ধন
/ ৩৫ Time View
Update : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২, ২:৫৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ “গুম হওয়া সন্তানদের মায়ের বুকে ফিরিয়ে দাও” এই শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক গুম দিবসে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি।

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামেন ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচির আয়োজন করে দলটির নেতারা। এর আগে বিভিন্ন এলাকা ও বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে মানববন্ধনে সমবেত হয়।

মানববন্ধন চলাকোলে জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামিল শাহীন এর সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক আতোয়ার রহমান জিন্নাহ, আবুল কাশেম, সদর উপজেলা বিএনপির আহবায়ক আজগর আলী, শহর বিএনপির আহবায়ক মেহেদী হাসান আলীম, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি তারিকুল ইসলাম ঝলক, শহর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শাহীন আকনদ, জেলা তাঁতীদলের সভাপতি শাহ-আলম, সদর উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাদিউজ্জামান সোহেল, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রউফ, জেলা কৃষকদলের সদস্য সচিব শামীমুর রহমান খান, জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নিলুফার ইয়াসমিন খান, জেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল বাতেন প্রমুখ।

এ সময় জেলা বিএনপি, সদর উপজেলা বিএনপি ও শহর বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা জ্বালানি তেল, পরিবহন ভাড়াসহ দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি ও ভোলায় ছাত্রদলের সভাপতি নূরে আলম ও স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুর রহিম হত্যারও প্রতিবাদ জানায়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page