শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে টাঙ্গাইলে প্রধানমন্ত্রী তারেক রহমান
/ ১৯০ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৫:৪০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্বোধনসহ একাধিক কর্মসূচিতে যোগ দিতে টাঙ্গাইলে স্টেডিয়ামে জনসভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে শহীদ মারুফ স্টেডিয়ামে এই কার্যক্রম উদ্বোধনের সময় তিনি স্থানীয় ১৫ জন কিষান-কিষানির হাতে কৃষক কার্ড ও গাছের চারা তুলে দেন।
প্রধানমন্ত্রী প্রথমে কৃষকদের মধ্যে ‘কৃষক কার্ড’ বিতরণ পরে একাধিক কর্মসূচিতে যোগ দেন এবং দেশব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন। এরপর কৃষক সমাবেশে প্রধান অতিথির ভাষণ দেন।প্রধানমন্ত্রী বলেন, ‘পয়লা বৈশাখ বাংলা সংস্কৃতির ঐতিহ্য যা মিশে আছে কৃষক ভাই বোনদের সাথে। এ লক্ষ্যেই কৃষক কার্ড উদ্বোধনের জন্য  দিনটিকে বেছে নেওয়া হয়েছে। এই সরকার জনগণের সরকার। তাই নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতিগুলো কালী মোছার আগেই বাস্তবায়ন করছে সরকার।’
তিনি বলেন, ‘আজকের এই প্রি পাইলটি প্রজেক্টের মাধ্যমে ২২ হাজার কৃষক এই কার্ড পাচ্ছেন। কৃষকরা নতুন করে হিসেবের খাতা খুলেলন,আর সেখান থেকেই পয়লা বৈশাখের অনুষ্ঠান। পয়লা বৈশাখ কৃষকদের সঙ্গে জড়িত বলেই কৃষক কার্ড কর্মসূচি উদ্বোধন করলাম।’  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। বিশেষ অতিথি ছিলেন, প্রধান মন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রহুল কবির রিজভী, বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আহম্মদ আজম খান,বিএনপির প্রচার সম্পাদক ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালা উদ্দিন টুকুসহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page