শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
দেলদুয়া‌রে হাত-মুখ বাঁধা দফতরির মরদেহ উদ্ধার
/ ৫৮ Time View
Update : বুধবার, ১০ জুলাই, ২০১৯, ৯:৩১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের দেলদুয়া‌রে হাত ও মুখ বাঁধা এক যুব‌কের মরদেহ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ।বুধবার (১০ জুলাই) উপজেলার সিলিমপুর ইউনিয়নের সুবর্ণতলী গ্রাম থে‌কে শ‌ফিকুল আসলা‌মের (৪০) মরদেহ উদ্ধার করা হয়। সে ওই গ্রা‌মের ইনছান আলীর ছেলে এবং খাদিজা আবু বকর উচ্চ বিদ্যালয়ে দফতরি হিসেবে কর্মরত ছিলেন।

উপজেলার সুবর্ণতলী গ্রামে মরদেহ ঘিরে উৎসুক জনতা

টাঙ্গাইল মডেল থানার এস আই মানিক চন্দ্র দে জানান, খবর পে‌য়ে সদর উপজেলার সুবর্ণতলী গ্রামে একটি মরদেহ পড়ে আছে। খবর পেয়ে আমরা এসে দেখি মরদেহটি সুবর্ণতলীর পাশে দেলদুয়ার উপজেলার ব্রাক্ষনখোলা মৌজায় পড়ে আছে। তাই আমরা দেলদুয়ার থানা পুলিশকে খবর দেই। তারা এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত ক‌রে দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল হক ভূইয়া জানান, কী কারণে এই ঘটনাটি ঘটেছে তিনি প্রাথমিকভাবে কিছু বলতে পারেননি। মরদেহটি পোস্টমর্টেমের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলেই বাকিটা জানা যাবে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page