শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
টাঙ্গাইল জেলা জাতীয়বাতাবাদী কৃষক দলের সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত
/ ৯৬ Time View
Update : শনিবার, ২০ জুলাই, ২০১৯, ৪:৪৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল জেলা জাতীয়বাতাবাদী কৃষক দলের সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের মাধ্যমে নেতাকর্মীরা কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ ও অঙ্গীকার করতে চান।

আগামী ২৭ জুলাই সম্মেলন উপলক্ষে শনিবার (২০ জুলাই) শহরের একটি রেস্টুরেন্টে কাউন্সিলদের নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় নেতা ও বিশিষ্ট শিল্পপতি মো. মাইনুল ইসলাম।



মাইনুল ইসলাম বলেন, ‘কৃষক দলের সম্মেলনে আমাদের অঙ্গীকার হবে- দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, মিথ্যা ও ষড়যন্ত্র মামলায় কারাবন্দি ৩ বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে বেগবান করা।’ তিনি আরও বলেন, ‘সরকার স্বাধীনতা এবং গণতন্ত্রকে কবর দিয়েছে। যা পুনরুদ্ধার করতে হলে এদেশের জনগণকে জাতীয়তাবাদী ছায়াতলে একত্রিত হতে হবে। জাতীয়তাবাদী শক্তির হাত ধরেই এদেশে আবারও গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।’

জেলা কৃষক দলের সভাপতি বাবু শ্যামল হোড়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহমুদুল হক সানুর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি আতাউর রহমান জিন্না, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, আবুল কাশেম, আনিস, শাপলার হিরো।

প্রস্তুতি সভায় টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলা, থানা ও পৌর কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন । সম্মেলন উপলক্ষে নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস দেখা গেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page