শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ধনবাড়ীতে যাত্রীবাহী বাস পুকুরে পড়ে আহত ২৮
/ ৬৪ Time View
Update : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯, ৬:১১ অপরাহ্ন

লোকাল নিউজ ডেস্ক: টাঙ্গাইলের ধনবাড়ীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের মধ্যে পড়ে অন্তত ২৮ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার ( ৩০ অক্টোবর) সকালে উপজেলার রূপশান্তি মসজিদ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে টাঙ্গাইল-জামালপুর সড়কে ঢাকা থেকে জামালপুরগামী মাহী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধনবাড়ী উপজেলা সদরের রূপশান্তি মসজিদ মোড়ে আসলে এর চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি রাস্তার পার্শ্ববর্তী পুুকুরে নেমে যায়। এই ঘটনায় বাসের অন্তত ২৮ জন যাত্রী আহত হন।পরে খবর পেয়ে ধনবাড়ী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করা হয়। এরা হলেন, জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মালা (২৪), মজিদ (৪৫), কদ্দুস (৫৬), হাবেল (২৮), ও মরিয়ম (৩১)।
ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page