গোপালপুরে জমি নিয়ে সংঘর্ষ এক বৃদ্ধ নিহত
নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলের গোপালপুরেজমি নিয়ে সংঘর্ষ সুবল দেব (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে । শুক্রবার (২২ নভেম্বর) সকালে হেমনগর ইউনিয়নের শাখারিয়া গ্রামেরস্টুডেন্ট ক্লাব মাঠের পাশে আবাদি জমিকে কেন্দ্র করে, তর্ক বিতর্ক ও হাতাহাতির একপর্যায়ে শাখারিয়া গ্রামের সুবল দেব (৬০) নামের হিন্দু বৃদ্ধ অজ্ঞান হয়ে পড়ে।

তৎক্ষণাৎ বাড়িতে নিয়ে মাথায় পানি ঢালা হয়। এলাকার ডাক্তার দেখে তাকে মৃত ঘোষণা করেন।
গোপালপুর থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আগামীকাল সকালে ময়নাতদন্তের জন্য লাশটি টাঙ্গাইল প্রেরণ করা হবে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


