শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
শিক্ষক-ছাত্রী চড়িয়ে প্রধানমন্ত্রীর উপহারের বাস উদ্বোধন
/ ৩০ Time View
Update : রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯, ৯:২৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইল শহরের কুমুদিনী সরকারি কলেজের ছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বাস উপহার দিয়েছেন। রোববার সকালে কলেজের শিক্ষক ও ছাত্রীদের উঠিয়ে এ বাস সার্ভিসের উদ্বোধন করেন সদর আসনের এমপি ছানোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন কুমুদিনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুল মান্নান, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আলীম আল রাজি, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক গোপী নাথ দত্ত, জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক রফিকুল ইসলাম সরকার, শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক আলমগীর প্রমুখ।এর আগে গত ২৪ নভেম্বর রোববার সকালে বিআরটিসি বাস ডিপোতে দেশের আটটি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের হাতে বাস তুলে দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এ বিষয়ে কুমুদিনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুল মান্নান বলেন, কলেজ প্রতিষ্ঠার দীর্ঘদিন পরে আওয়ামী লীগ সরকার থেকে আমাদের এ কলেজকে একটি বাস উপহার দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমাদের এ কলেজে উচ্চ মাধ্যমিক, অনার্স/ডিগ্রী, মাস্টার্স মিলে ৯ হাজার ছাত্রী রয়েছে। ছাত্রীদের এ বাসে যাতায়াত করতে অনেক সুবিধা হবে। আরো ৪টি বাসের প্রয়োজন। 

১৯৪৩ সালে টাঙ্গাইলের দানবীর রণদা প্রসাদ সাহা এ কলেজ প্রতিষ্ঠা করেন। ১৯৪৪ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দ্বারা প্রতিষ্ঠিত হয। ১৯৭৯ সালে কলেজটি জাতীয়করণ করা হয়। 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page