শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
কালিহাতীতে কাপড়ের দোকানে ডাকাতি প্রায় ৭০ লাখ টাকার মালামাল লুট
/ ৪০ Time View
Update : রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯, ১০:৫৫ অপরাহ্ন

লোকাল নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের কালিহাতীতে ৪টি কাপড়ের দোকানে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এতে প্রায় ৭০ লাখ টাকার মালামাল লুট হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) আনুমানিক রাত দুই টার দিকে ঘটনাটি ঘটেছে উপজেলার আউলিয়াবাদ বাজারের মীম শাড়ি ঘর, লাবিব ফ্যাশন, মহুয়া বস্ত্রালয় ও মিশাল গার্মেন্টসে এ দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে ।

বাজারের পাহাড়াদার সমশের বলেন, প্রতিদিনের ন্যায় রবিবার দিনগত রাতেও পাহাড়াদার সমশেরসহ আরো ৩ জন পাহাড়াদার বাজার পাহাড়া দিচ্ছিলেন। হঠাৎ আউলিয়াবাদ করিমুননেছা সিদ্দিকী উচ্চ বিদ্যালয় সংলগ্ন জোয়াইর ব্রীজের কাছে ৬-৭ জন লোক দেখতে পেয়ে উপজেলার নাগবাড়ী মেলা থেকে লোকজন নেমেছে ভেবে সমশের এগিয়ে গেলে তাকে আক্রমন করে কোনকিছু না বলেই দেশীয় অস্ত্র ঠেকিয়ে মুখে টেপ মেরে হাত-পা বেঁধে ফেলে রাখে। এর আগে একই কায়দায় বাকী ৩ জন পাহাড়াদার মেনুস, পিনা ও নেলসনকেও বেঁধে রাখে। পরে তাদের সবাইকে মাংসের দোকানের নিকট ফেলে রেখে মুখোশ পড়া ১৫-২০ জনের একটি দল কাপড়ের দোকানের দিকে এগিয়ে যায় এবং বলে তোরা যদি নড়াচড়া বা কথা বলিস তাহলে জানে মেরে ফেলবো বলে হুমকি দেয়। মুখ বেঁধে রাখার কারনে পাহাড়াদাররা কাউকে ডাকাডাকি করতে পারেনি। পরে সমশেরের হাতের বাঁধন কিছুটা আগলা হলে বাঁধন খুলে বাজারের পাশে মসজিদে গিয়ে মাইকে লোকজন ডাকাডাকি করে সমশের। তার ডাকে লোকজন এগিয়ে আসার আগেই ডাকাতি করে পালিয়ে যায় ডাকাতরা। পরে লোকজন বাজারে এসে মীম শাড়ি ঘর, লাবিব ফ্যাশন, মহুয়া বস্ত্রালয় ও মিশাল গার্মেন্টসের তালা ভাঙ্গা দেখে ভিতরে গিয়ে দেখতে পায় দোকানগুলোর শাড়ি কাপড়, থ্রী পিচ, লুঙ্গিসহ দামী সকল মালামাল লুট করে নিয়ে গেছে। ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা জানায়, তাদের ৪টি দোকান থেকে প্রায় ৭০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে ডাকাতরা । তারা ঘটনাটি সুষ্ঠ তদন্তের মাধ্যমে ডাকাতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান। এ ব্যাপারে বাজার বনিক সমিতির সভাপতি লাল মিয়া ও সাধারন সম্পাদক শেখ শাজাহান বলেন, কে বা কাহারা রাতের আঁধারে এ ঘটনা ঘটিয়েছে সেটি জানিনা। তবে ঘটনাটি যারাই ঘটিয়ে থাকুক প্রশাসনের মাধ্যমে তাদেরকে ধরে সর্বোচ্চ শাস্তি এবং দোকান মালিকদের মালামাল উদ্ধার করার দাবী জানাচ্ছি।

এ ব্যাপারে কালিহাতী থানার ওসি  হাসান আল মামুন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ডাকাতি মামলার প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page