শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
কালিহাতীতে প্রতারক ছদ্দবেশী এক ভিক্ষুক আটক
/ ৫৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২০, ৯:৫১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতী উপজেলা সদরের দক্ষিণ বেতডোবা গ্রামে বুধবার দুপুরে প্রতারণা করে স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক হয়েছে এক ছদ্দবেশী ভিক্ষুক।

আটককৃত ছদ্দবেশী ভিক্ষুক রংপুর জেলার পীরগাছা উপজেলার পশ্চিম বামনীকুন্ডা গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে মোঃ নিজাম উদ্দিন (৬৫)।প্রতারণার শিকার দক্ষিণ বেতডোবা গ্রামের গৃহবধূ কামরুন নাহার জানান, বুধবার দুপুরে পাগল বেশি এক লোক বাড়ির গেটে এসে দশটি টাকা চাচ্ছে পরে আমার ছেলেকে বলছি ঐ ভিক্ষুক পাগলকে তুমি দশটি টাকা দিয়ে স্কুলে চলে যাও কিন্তু পাগল আমাকে ডেকে বলতেছে আমি তোর হাত দিয়ে টাকা নিতে চেয়েছিলাম তুই ভুল করছিস তোর টাকা নিব না। পরে কোরআনের অনেক আয়াত শুনিয়ে ভয়-ভীতি দেখিয়ে এক চিমটি মাটি তুলে সেই মাটি খেতে বলে এবং কাউকে বলতে নিষেধ করে। পরে সেই মাটি খেয়ে দেখি মাটি মিষ্টি লাগে, এতে করে আমার বিশ্বাস চলে আসে তাতে আরও ভয় দেখায় এবং বলে এ ভুলের কারণে জান্নাতে যেতে পারবি না, তার কথা না শুনলে ২১ দিনের ভিতরে আমার স্বামীর এবং ছেলের গলা দিয়ে রক্ত বের হবে। আবারও ভয় দেখিয়ে আমার সকল সোনা-গহনা কোরআন শরীফের ভিতরে নিয়ে আজমীর শরীফ যেতে বলে। গেলে ওইখান থেকে একটি গায়েবি পাথর দিবে সেটি নিয়ে আমল করলে নাকি আমার সকল ভুল-গুনাহ মাফ হয়ে যাবে। না যেতে পারলে তার কাছে দিতে বলে। পরে আমি বিশ্বাস করে সোনার গহনা কোরআন শরীফের ভিতরে দিয়ে কোরআন শরীফ তার কাছে দিয়ে দিই। পরে ঐ লোক বলে আমি কোন দিকে চলে যাব সেটি দেখবি না তাহলে কিন্তু আমাকে পাবি না এবং তোর ক্ষতি হয়ে যাবে। এই কথা বলে দৌড়ে পালানোর চেষ্টা করে, পরে আমার সন্দেহ হয় এবং আমি ডাক চিৎকার করি। পরে আমার ডাক চিৎকারে আশেপাশের লোকজন দৌড়ে গিয়ে ওই ছদ্দবেশী পাগলকে ধরে পুলিশে দেয়।

এ বিষয়ে কালিহাতী থানার ওসি হাসান আল মামুন আটকের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জিজ্ঞাসাবাদ এবং তদন্ত করে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page