শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
সোনালিয়া রেলস্টেশনটি পাঁচ বছর আগে নির্মাণ কাজ শেষ চালুর কোনও পদক্ষেপ নেই
/ ৪০ Time View
Update : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২০, ১০:৩৫ অপরাহ্ন
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের করটিয়া-সোনালিয়া রেলস্টেশনটি পাঁচ বছর আগে নির্মাণ হলেও এর কোনও উপকার পাচ্ছেন না এলাকাবাসী। তাদের অভিযোগ, স্টেশনটি নির্মাণ হওয়ার পর তারা আশা করেছিলেন  ট্রেনে বিভিন্ন জায়গায় যেতে পারবেন। মালামাল আনা-নেয়া করতে পারবেন। কিন্তু পাঁচ বছর পেরিয়ে গেলেও স্টেশনটি চালুর কোনও পদক্ষেপ নেই কর্তৃপক্ষের। দ্রুত স্টেশনটি চালুর দাবি জানান তারা। বাসাইল উপজেলা চেয়ারম্যান কাজি অলিদ ইসলাম বলেন, ‘ করটিয়া-সোনালিয়া স্টেশনটির কাজ পাঁচ বছর আগেই শেষ হয়েছে। তাই দ্রুত স্টেশনটি চালু করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। স্টেশনটি চালু হলে এলাকাবাসী পরিবহন সেবাসহ বিভিন্ন ধরনের সেবা পাবেন।’ সুশাসনের জন্য প্রচারাভিযানের টাঙ্গাইল জেলার সাধারণ সম্পাদক মঞ্জু রানী প্রামাণিক বলেন, ‘যে এলাকার মানুষের ট্রেনের শব্দে ঘুম ভাঙে  সেই এলাকার মানুষ ট্রেনের সুবিধা পাচ্ছে না।   অবকাঠামোসহ সকল নির্মাণ কাজ শেষ হলেও স্টেশনটি চালু না হওয়ায় লোকজন যাত্রীসেবা থেকে বঞ্চিত হচ্ছে। দ্রুত স্টেশনটি চালুর দাবি জানান তিনি।’ টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম বলেন, ‘রেল মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে দ্রুত স্টেশনটি চালুর উদ্যোগ নেয়া হবে।’

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page