শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
সখীপুরে বাল্যবিয়ের অপরাধে কাজীসহ ৩ জনের জেল
/ ৪৫ Time View
Update : শুক্রবার, ১৩ মার্চ, ২০২০, ১০:২৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে বাল্যবিয়ের অপরাধে কাজীকে এক বছর, বর, বরের বাবা ও চাচাকে ছয় মাস করে জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই ঘটনায় কনের মা, দাদা, বড়ভাই ও কনের খালাতো ভাইকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

বুধবার রাত ১০ টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা এ আদেশ দেন।

জানা যায়, গত সোমবার উপজেলার বোয়ালী গ্রামের সিরাজ মিয়ার প্রবাসী ছেলে রফিকুল ইসলামের সঙ্গে নবম শ্রেণির এক ছাত্রীর চার লাখ টাকা দেনমোহর ধার্য করে বিয়ে রেজিস্ট্রি হয়। ওই বিয়ের রেজিস্ট্রি করেন উপজেলার যাদবপুর ইউনিয়নের কাজী হেলাল উদ্দিনের সহকারী ও বোয়ালী ডিগ্রি কলেজের ইসলাম শিক্ষা বিষয়ের প্রভাষক নাসির উদ্দিন।

খবর পেয়ে বুধবার বিকেলে ইউএনও এ বাল্যবিয়ের সঙ্গে সংশ্লিষ্টদের ধরে এনে নিজ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসায়।

পরে কাজীর সহকারী (সাব কাজী) নাসির উদ্দিনকে এক বছর, বর রফিকুল ইসলাম, বরের বাবা সিরাজ মিয়া এবং চাচা আলম মিয়াকে ছয় মাস করে কারাদ- দেন। অন্যদিকে কনের মা, কনের দাদা, কনের বড়ভাই ও কনের খালাতো ভাইকে ১০ হাজার টাকা করে জরিমানা করেন।

ইউএনও আসমাউল হুসনা লিজা বলেন, সখীপুরে আশঙ্কাজনক হারে বাল্যবিয়ের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এ সাজা সকলের জন্যই সতর্কবাণী হবে বলে আশা করছি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page