শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
টাঙ্গাইলে করোনাভাইরাসে নতুন করে একজন চিকিৎসক আক্রান্ত
/ ৪৭ Time View
Update : শুক্রবার, ১ মে, ২০২০, ২:৪৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে প্রাণঘাতি করোনাভাইরাসে নতুন করে আরও একজন চিকিৎসক আক্রান্ত হয়েছেন।

ওই চিকিৎসকের বাড়ি জেলার ঘাটাইল উপজেলা হলেও তিনি টাঙ্গাইল শহরের কলেজ পাড়া ৬ নং ওয়ার্ডে বাসা ভাড়া নিয়ে থাকেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৪ জনে। তিনি সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের মেডিক্যাল অফিসার হিসেবে কর্মরত।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে জেলা সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেন।

টাঙ্গাইল সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রামপদা রায় বলেন, গত কয়েকদিন ধরে ওই চিকিৎসকের মাথা ও শরীরে ব্যথা এবং সেই সাথে শরীর দূর্বল ছিল। তাই মঙ্গলবার (২৮ এপ্রিল) তার নমুনা সংগ্রহ করে বুধবার (২৯ এপ্রিল) ঢাকায় পাঠানো হয়। বৃহস্পতিবার তার নমুনার ফলাফল পজেটিভ আসে।

তিনি আরো বলেন আক্রান্ত ওই চিকিৎসক সরাসরি কোনো রোগী দেখেননি। তিনি করোনায় নমুনা সংগ্রহের দায়িত্বে থাকলেও কোনো নমুনা সংগ্রহ করেননি। আক্রান্তের বাড়ি লকডাউনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ওই কর্মকর্তা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page