শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
মায়ের ইচ্ছা পূরন করতে নানার বাড়িতে সাংসদ ছোট মনির
/ ৪৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০, ১২:২৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির মায়ের ইচ্ছা পূরণ করতে ঈদ উপহার নিয়ে স্বপরিবারে টাঙ্গাইলের নাগরপুরের তেবাড়িয়ায় তার নানার বাড়িতে যান।

সেখানে বুধবার (১৩ মে) বিকেলে ঈদ উপহার বিতরণ উপলক্ষে কর্মহীন ১৪০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেন সাংসদ ছোট মনির। এ সময় উপস্থিত আত্মীয় স্বজন ও এলাকাবাসীর উদ্দেশ্যে সাংসদ ছোট মনির বলেন, বিগত মা দিবসের দিন আমার মা হোসনে আরা বেগম আমাকে বলেন, বাবা তুমি তো বিভিন্ন অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা করছো কিন্তু আমার ইচ্ছা এবার ঈদের আগে তুমি তোমার নানার বাড়িতে গিয়ে অসহায় মানুষের জন্য কিছু কর। মায়ের এইটুকু ইচ্ছাপূরণ করতে আজ আমরা দুই ভাই, ভাবি সহ স্বপরিবারে আপনাদের কাছে এসেছি।

ঈদ উপহার সামগ্রী বিতরণে আরো উপস্থিত ছিলেন, সাংসদের মা হোসনে আরা বেগম, বড় ভাই টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহ-সভাপতি জেলা বাস ও কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব এবং টাঙ্গাইল চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্র্রিজের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বড় মনি, ভাবী নিগার সুলতানা, ভাগ্নে নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহীদুল ইসলাম অপু প্রমুখ। এসময় তিনি সকলের কাছে তার মা’সহ পরিবারের সকলের জন্য দোয়া কামনা করেন ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page