টাঙ্গাইলে নতুন করে আরো ৩৩ জন করোনা আক্রান্ত মোট ১৮৭০
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে নতুন করে আরো ৩৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৮৭০ জনে।

টাঙ্গাইলের সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, ঢাকায় পাঠানো রোববারের নমুনার ফলাফল সোমবার সকালে আসে। এতে নতুন করে ৩৩ জন করোনায় আক্রান্ত হয়।নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১০ জন, কালিহাতীতে ১ জন, মির্জাপুরে ১ জন, মধুপুরে ৮ জন, সখীপুরে ৩ জন, ঘাটাইলে ৯ জন এবং গোপালপুরে ১ জন রয়েছেন। করোনায় জেলায় মোট ৩১ জনের মৃত্যু হয়েছে। মোট সুস্থ হয় ১২০৯ জন আর চিকিসাধীন রয়েছেন ৬২৯ জন।
সোমবার (১১ আগস্ট) সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


