শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
টাঙ্গাইলে পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৩ পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা
/ ৩৬ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০, ৩:৪৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: হটাৎ করেই গেল সোমবার রাত থেকেই পেঁয়াজের দাম বৃদ্ধি পায়। তাই টাঙ্গাইলে পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে অভিযান চালিয়ে ৩ পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে শহরের পার্ক বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় পেঁয়াজের মূল্য তালিকা না টাঙানোয় এবং ক্রয়কৃত পেঁয়াজের চালান দেখাতে না পারার অপরাধে ৩ পেঁয়াজ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে ভোক্তা অধিকার আইনে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান টাঙ্গাইল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম।  তিনি বলেন, কিছু অসাধু ব্যবসায়ী সারা দেশে পেঁয়াজের বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছে। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে টাঙ্গাইল জেলা প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইল পৌর এলাকার পার্ক বাজারটি মনিটরিং করা হয়। একই সঙ্গে অহেতুক বাজার পরিস্থিতি অস্থিতিশীল না করতে সকল ব্যবসায়ীকে সতর্ক করা হয়।এসময়  অযথা কোনও ব্যবসায়ী পেঁয়াজের বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page