টাঙ্গাইলে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী পালন
নিজস্ব প্রতিবেদক: মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ,আলোচনা সভা এবং টাঙ্গাইলের সন্তোষ এলাকায় অবস্থিত মরহুমের মাজারে পুস্পস্তবক অর্পন করে দিবসটি পালিত হয়েছে।

এ উপলক্ষে মরহুমের মাজারে পুস্পস্তবক অর্পন করে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জেলা আওয়ামী লীগ, জাতীয়তাবাদীদল (বিএনপি), জাতীয় পার্টি, মাওলানা ভাসানীর পরিবার, টাঙ্গাইল প্রেসক্লাব, ভাসানী ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক সংগঠন।

এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, দেশী বিদেশী অসংখ্য ভক্ত মুরিদান ও সর্বস্তরের জনতা পুস্পস্তবক অর্পন করে শ্রদ্বা নিবেদন করেন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


