শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
কালিহাতী পৌরসভা নির্বাচনে আ’লীগ-বিএনপি সংঘর্ষ আহত -৪
/ ৪০ Time View
Update : রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১, ৪:২৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ চতুর্থ ধাপে টাঙ্গাইলের কালিহাতী পৌরসভা নির্বাচনে ভোটগ্রহন কালে রবিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাহিরে আওয়ামীলীগ-বিএনপি সংঘর্ষে উভয় পক্ষের চার জন আহত হয়েছেন।

গুরুতর আহতাবস্থায় দু’জনকে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয় বেসরকারি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।গুরুতর আহতরা হচ্ছেন, কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন(৩৮) ও পৌরসভার চামুরিয়া গ্রামের বিএনপি কর্মী মো. ইদ্রিস আলী(৪৫)।প্রত্যক্ষদর্শীরা জানায়, আওয়ামীলীগ প্রার্থীর নেতাকর্মীরা সেখানে অবস্থানরত বিএনপি কর্মীদের সরে যেতে বললে উভয়পক্ষের মধ্যে প্রথমে তর্কবিতর্ক ও পরে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে উভয় পক্ষে ধাওয়া- পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৪-৫ নেতাকর্মী আহত হয়। গুরুতর আহতাবস্থায় যুবলীগ নেতা জামাল হোসেন ও বিএনপি কর্মী ইদ্রিস আলীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও শহীদ সাহেদ হাজারি কলেজের অধ্যক্ষ আবু রায়হান জানান, ভোট কেন্দ্রের বাইরে ধাওয়া- পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে থাকতে পারে। ভোট কেন্দ্রের ২০০গজের মধ্যে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুষ্ঠুভাবে ভোটগ্রহন চলছে।উল্লেখ্য, কালিহাতী পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ জন, ৩টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০জন, ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।এ পৌরসভার ১২টি কেন্দ্রের ৭৪টি বুথে মোট ২৮ হাজার ৬৫৫জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে মহিলা ভোটার ১৪ হাজার ৬৩৯ জন এবং পুরুষ ১৪ হাজার ১৬ জন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page