শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
টাঙ্গাইলে র‌্যাব পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে মিঠুন মিয়া নামে এক যুবক আটক
/ ২১ Time View
Update : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১, ১২:২২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলে র‌্যাব পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে মো. মিঠুন মিয়া (৩০) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩ টায় শহরের নিরালা মোড় থেকে আটক করা হয়।

বিষয়টি র‌্যাব-১২, কোম্পানি কমান্ডার-৩ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারি পুলিশ সুপার মো. এরশাদুর রহমান রাত ১০ টায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন। সে শহরের কলেজ পাড়া এলাকার চান মিয়ার ছেলে।মো. এরশাদুর রহমান জানান, বিভিন্ন এলাকায় র‌্যাব ও পুলিশের পরিচয় দিয়ে ইতোপূর্বে বেশ কিছু লোকজনের কাছ থেকে মিঠুন মিয়া অনেক টাকা আত্মসাৎ করেছেন। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ ঘটনায় অপর আসামী শহরের থানা পাড়া এলাকার মফিজ মিয়ার ছেলে মো. তৌহিদুল ইসলাম রাতুল পলাতক রয়েছে।আসামীদ্বয়ের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় ১৬২/১৭০/৪১৭ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। পরে মিঠুন মিয়াকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page