গোপালপুরে নিখোঁজের তিনদিন পর অটো চালকের লাশ মিললো মধুপুরে
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের গোপালপুর থেকে নিখোঁজের তিনদিন পর সাগর আহমেদ(২০) এর মরদেহ মধুপুরের জঙ্গল থেকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে মধুপুর বনাঞ্চলের সেহড়াতল জঙ্গল থেকে থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।নিহত অটো চালক সাগর আহমেদ গোপালপুর পৌর এলাকার ভূয়ারপাড়া গ্রামের বাসিন্দা সমেশ মিয়া(৫০)এর ছেলে। অনেক খোঁজাখুঁজি করে ছেলেকে না পেয়ে পর দিন সাগরের বাবা সমেশ মিয়া গোপালপুর থানায় ছেলে নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি করেন।মধুপুর উপজেলার অরখোলার ফাঁড়ির ওসি তদন্ত হাসান জানান, মঙ্গলবার রাতে মধুপুর বনাঞ্চলের সেহড়াতল জঙ্গল থেকে সাগর আহমেদের মরদেহ উদ্ধার করা হয়। দুর্বৃত্তরা গলায় গামছা ঢুকিয়ে চালককে হত্যার পর অটো নিয়ে পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।মধুপুর থানার ওসি কামাল লাশ উদ্ধারের খবরটি নিশ্চিত করেছেন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


