শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
টাঙ্গাইলে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত
/ ৩৪ Time View
Update : বুধবার, ১৭ মার্চ, ২০২১, ৯:২৮ অপরাহ্ন

আঃ রশিদ তালুকদার, টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।এ উপলক্ষো বুধবার(১৭ মার্চ)আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল- বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা, আলোচনা সভা, বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পার্ঘ অর্পন, চিত্রাঙ্কন, রচনা, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, সঙ্গীত ও বিতর্ক প্রতিযোগিতা, ভিডিও চিত্র প্রদর্শন, মিলাদ ও দোয়া মাহফিল ইত্যাদি।

সকালে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের সহযোগী সংগঠন, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুস্পার্ঘ অর্পন করা হয়। পরে জেলা আ’লীগের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।

টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক ডক্টর মো. আতাউল গনি। বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সভাপতি একুশে পদকপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম(ভিপি জোয়াহের) এমপি, মো. ছানোয়ার হোসেন এমপি, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, জেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জহিরুল ইসলাম ডিপটি প্রমুখ।

এদিকে, ঘাটাইল শহীদ সালাহ উদ্দিন সেনানিবাসের ডিভিশন সদরের প্রশিক্ষণ মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনারায় প্রশিক্ষণ মাঠে গিয়ে শেষ হয়। পরে ঘাটাইল এরিয়া কমান্ডার ও ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল সৈয়দ তারেক বঙ্গবন্ধুর কর্মময় জীবনের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। এ সময় সেনাবাহিনীর অন্যন্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া বঙ্গবন্ধুসেতুর পূর্বপ্রান্তে বঙ্গবন্ধু সেনানিবাসেও অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। কর্মসূচিতে কমান্ডার ৯৮ কম্পোজিট ব্রিগেড ব্রিগেডিয়ার জেনারেল এসএম আসাদুল হক(পিএসসি) সহ সেনানিবাসের অন্যান্য কর্মকর্তা ও জওয়ানরা উপস্থিত ছিলেন।

অপরদিকে, টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page