শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
মির্জাপুরে পিতার অভিযোগে মাদকাসক্তপুত্রের সাজা
/ ৩৬ Time View
Update : বুধবার, ৫ মে, ২০২১, ১০:১৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:টাঙ্গাইলের মির্জাপুরে পিতার অভিযোগে সোনাতন সরকার জীবন (২৬) নামে এক মাদকাসক্ত ছেলেকে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালতের বিচারক।

বুধবার(০৫ মে )দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন তাকে ৩ মাসের বিনাশ্রম সাজা দেন। সোনাতন সরকার জীবন এ উপজেলার তরফপুর ইউনিয়নের গাজেশ্বরী গ্রামের দুলাল সরকারের ছেলে।

জানা গেছে, সোনাতন সরকার জীবন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকার জন্য সে বিভিন্ন সময়ে তার পরিবারের উপর অত্যাচার নির্যাতন করে আসছিল। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে দুলাল সরকার টাঙ্গাইল মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে অভিযোগ করেন। পিতার অভিযোগের ভিত্তিতে বুধবার দুপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের এসআই আবদুল্লা আল মামুন গাজেশ্বরী গ্রাম থেকে সোনাতন সরকার জীবনকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করেন।

মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমান আদালতের বিচারক মো. জুবায়ের হোসেন বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রন অফিসের এক কর্মকর্তার অভিযোগে ভিত্তিতে মাদকাসক্ত এক যুবককে ৩ মাসের বিনাশ্রম সাজা প্রদান করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page