শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
গলাকাটা স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, গুরুতর আহত কিশোর হাসপাতালে
/ ৩৩ Time View
Update : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১, ১:৩৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গা পৌর এলাকা থেকে সুমাইয়া (১৫)নামের নবম শ্রেণির এক ছাত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় পাশে্ গুরুতর আহত অবস্থায় মনির নামের এক কিশোরকে উদ্ধার করা হয়।

বুধবার (২৭ অক্টোবর) সকালে পৌরসভার শামসুল হক কলেজের সামনে এ ঘটনা ঘটে। পরে আহত কিশোরকে উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে প্রেরণ করা হয়েছে।নিহত সুমাইয়া উপজেলার পালিমা গ্রামের ফেরদৌস রহমানের মেয়ে এবং এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। আহত মনির হোসেন (১৭) একই উপজেলার বাবলা গ্রামের মেহের আলীর ছেলে।কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোল্লা আজিজুর রহমান বলেন, বুধবার (২৭ অক্টোবর) সকালে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জবাই করা এক কিশোরী ও আহত অবস্থায় এক কিশোরকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। এ সময় কিশোরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডা. রাজিব পাল বলেন, মনিরের পেট থেকে ভুড়ি বেরিয়ে পড়েছে। তার গলায় ও গাড়ে কাটা আছে। এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে ক্ষত আছে। বর্তমানে মনির ওটিতে রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page