নিজস্ব প্রতিবেদক:টাঙ্গাইল জেলা পুলিশের আয়োজনে দৃষ্টিনন্দন এসপি পার্ক সংলগ্ন পুলিশ লাইন্স মাঠে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে।

টাঙ্গাইলের নবাগত পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এর সভাপতিত্বে গঠিত তিন সদস্যের একটি নিয়োগ বোর্ডের সমন্বয়ে জেলা পুলিশ লাইন্স মাঠে ( ১৬ নভেম্বর) বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২১ এর কাগজ পত্র যাচাই করণ ও শারীরিক মাপ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে যোগ্য প্রার্থীকেই শুধুমাত্র নির্বাচিত করা হবে। অন্য কোন মাধ্যমে যোগাযোগ কিংবা তদবিরের ভিত্তিতে নিয়োগ হবে না। তিনি টাঙ্গাইল জেলা পুলিশের সদস্যদের নিয়ে একটি স্বচ্ছ নিয়োগ উপহার দিতে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় নিয়োগ বোর্ডের সদস্য সহ টাঙ্গাইল জেলা পুলিশের সকল পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।


