শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
সখীপুরে সাইনবোর্ড টানিয়ে জমি দখলের অভিযোগ
/ ২৩ Time View
Update : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২, ১০:০৬ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ- টাঙ্গাইলের সখীপুরে সাইনবোর্ড টানিয়ে পুলিশ কর্মকর্তা সহ চার জনের বিরুদ্ধে অসহায় আলী আজগর এর জমি দখলের অভিযোগ ওঠেছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার কাকড়াজান ইউনিয়ন ২নং ওয়ার্ডের ভাতগড়া গ্রামে। জমির মালিক ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার ভাতগড়া মৌজার মৃত আবুল হোসেনের ছেলে আলী আজগর পৈত্রিক সুত্রে ভোগদখল করে আসছে যাহার খতিয়ান নং ৪৬ দাগনাম্বার ১৮১/১৮২/১৯৫/১৯০ মোট ১৬৮ শতাংশ জমি। আলী আজগর ও মৃত আবুল হোসেনের নামে রেকর্ড। যাহার খাজনা প্রতিবছর পরিশোধ করা হচ্ছে। আলী আজগরের বাবা ও দাদা প্রায় ১০০ বছর ভোগদখল করে আসছে।বর্তমানে আলী আজগর ওই জমিতে লেবু বাগান করছেন।গত ৩ এপ্রিল রবিবার প্রথম রমজানের রাতে একটি ছাপড়া ঘর স্থাপন করেন এবং ঘরের সামনে একটি সাইন বোর্ড লাগিয়ে দেন ওই পুলিশ কর্মকর্তার নেতৃত্বে। সেই সাইনবোর্ড এ লেখা আছে এই সম্পত্তির মালিক মোঃ ইন্নছ আলী,দানেজ আলী,ওয়াজেদ আলী ও শাহজাহান মিয়া গং। শাহজাহান মিয়া মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার এসআই, তিনি সরকারী চাকরীর ভয় দেখিয়ে হুমকি দামকি দিয়ে বেড়ান। এবিষয়ে টাঙ্গাইল পুলিশসুপারের কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত শাহজাহান আলী বলেন জমিজমা সংক্রান্ত বিষয়ে আমি এলাকায় না থাকায় একতরফা ভাবে আলী আজগর জমি রেকর্ড করেছে, সেই রেকর্ড ভাঙ্গার জন্য আমরা মামলা করেছি। মূলত জমি আমাদের। ২নং ওয়ার্ডের মেম্বার রফিকুল ইসলাম বলেন কাগজপত্র যাহার নামে সেই হলো জমির প্রকৃত মালিক।আজগর আলী দীর্ঘদিন যাবত এই জমি ভোগদখল করে আসছে।হঠাৎ দেখি অন্য লোক এখানে সাইনবোর্ড লাগিয়েছে। তিনি কোন সুত্রে সাইনবোর্ড লাগিয়েছে সেটা আমার জানা নাই।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page