শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ইরফান সেলিমের সহযোগী এবি সিদ্দিক ওরফে দিপু টাঙ্গাইল থেকে গ্রেপ্তার
/ ৩৩ Time View
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০, ৫:৩৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিফ আহম্মেদ খান মারধরের ঘটনায় সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমের সহযোগী এবি সিদ্দিক ওরফে দিপুকে (৫২) টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোর রাতে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি হাজী সেলিমের ব্যবসায়ী প্রতিষ্ঠান মদিনা গ্রূপের প্রটোকল অফিসার।এলাকাবাসী জানায়, গ্রেপ্তারকৃত দিপু টাঙ্গাইল শহরের আকুর টাকুর পাড়ার শ্রমিক নেতা মৃত ভোলা মিয়ার বড় ছেলে। তারা দুই ভাই তিন বোন। এবি সিদ্দিক ওরফে দিপু টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৫ সালে এসএসসি পাস করেন। পরে ঢাকা কলেজ থেকে ১৯৮৭ সালে এইচএসসি পাস করেন। ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে দিপু দেশের বাইরে চলে যান। দীর্ঘদিন বিদেশে থাকার পর ২০০৮ সালে আওয়ামীলীগ সরকার গঠন করলে তিনি দেশে ফিরে এসে টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়া রোডে ট্রাভেল এজেন্সী খোলেন। ট্রাভেল এজেন্সীর ব্যবসায় সুবিধা করতে না পেরে তিনি হাজী সেলিমের বডিগার্ড হিসেবে চাকুরি নিয়ে ঢাকায় চলে যান।প্রসঙ্গত, সোমবার (২৬ অক্টোবর) এ মামলায় গ্রেপ্তার হন ইরফান সেলিম, তার দেহরক্ষী মো. জাহিদ ও গাড়িচালক মিজানুর রহমান। ইরফান ও তার তিন সহযোগীর বিরুদ্ধে সোমবার সকালে রাজধানীর ধানমন্ডি থানায় মামলাটি করেন নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিফ আহম্মেদ খান। ওই মামলায় মদিনা গ্রূপের প্রটোকল অফিসার এবি সিদ্দিক ওরফে দিপু ৩ নম্বর আসামি ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page