শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
কালিহাতীতে অতিরিক্ত মদপানে দুইজনের মৃত্যু
/ ৫২ Time View
Update : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯, ৬:৩৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে অতিরিক্ত মদপানে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজন অসুস্থ হয়েছেন। বুধবার রাতে এবং বৃহস্পতিবার ভোরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহত আনন্দ পাল উত্তর বেতডোবা পালপাড়া গ্রামের দিনু পালের ছেলে এবং গোপাল চন্দ্র পাল ওই গ্রামের ভজন পালের ছেলে।

কালিহাতীতে অতিরিক্ত মদপানে দুইজনের মৃত্যু
কালিহাতীতে অতিরিক্ত মদপানে দুইজনের মৃত্যু

 এ ব্যাপারে কালিহাতী থানার ওসি হাসান আল মামুন জানান, ৮ অক্টোবর মঙ্গলবার দুর্গাপূজার বিজয়া দশমীর দিন বেতডোবা পালপাড়া গ্রামের আনন্দ পাল, গোপাল চন্দ্র পাল এবং টোকন পাল একসঙ্গে মদপান করেন। এতে একপর্যায়ে আনন্দ পাল এবং গোপাল চন্দ্র পাল অসুস্থ হয়ে পড়েন। পরে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে আনন্দ পাল বাড়িতে চলে যায় এবং অপরদিকে উন্নত চিকিৎসার জন্য গোপাল চন্দ্র পালকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে বুধবার রাতে আনন্দ পাল মারা যান এবং বৃহস্পতিবার ভোরে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গোপাল চন্দ্র পালের মৃত্যু হয়। এ ছাড়া এদিকে অতিরিক্ত মদপানের ফলে ওই গ্রামের টোকন পাল বুধবার রাতে অসুস্থ হন। পরে পরিবারের লোকজন তাকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে ভর্তি করে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page