শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
কালিহাতীতে ছিনতাই হওয়া ৫০ লাখ টাকার ১৭ লাখ উদ্ধার
/ ২৪ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২০, ৯:১২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে পোস্টমাস্টারকে গুলি করে ৫০ লাখ টাকা ছিনতাইয়ের নায়ক মনিরুল ইসলাম সজীবের শ্বশুর ও শ্যালককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের স্বীকারোক্তি অনুযায়ী সজীবের শ্বশুরবাড়ি থেকে ছিনতাই হওয়া সাড়ে ১৭ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।


পুলিশ সূত্র জানায়, বুধবার বিকালে কালিহাতী উপজেলার গান্ধিনা গ্রাম থেকে সজীবের শ্বশুর বিএনপি নেতা ইমান আলী এবং শ্যালক ইমরান নাজিরকে গ্রেফতার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী ইমান আলীর বাড়িতে অভিযান চালানো হয়। ওই বাড়ির গরুর খাবার রাখার একটি ঘর থেকে বস্তায় রাখা সাড়ে ১৭ লাখ টাকা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার(১১ জুন)তাদের টাঙ্গাইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তারা দু’জনেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
জবানবন্দিতে তারা জানান, ঘটনার পর সজীব তাদের বাড়িতে ৩০ লাখ টাকা রেখে যান। পরে দুই দফায় সাড়ে ১৩ লাখ টাকা নিয়ে যায়।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রূপম কুমার দাস জবানবন্দি লিপিবদ্ধ করার পর তাদের জেলহাজতে পাঠিয়ে দেন।
এর আগে গত সোমবার গোয়েন্দা পুলিশ এই ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে কালিহাতীর ছাতিহাটি গ্রামের করিম মিয়ার ছেলে উজ্জ্বল মিয়া (২৮), হাৎড়া গ্রামের ফজলুল হকের ছেলে উমর গাজী (২৮) এবং বল্লা গ্রামের মৃত নুরুল হুদার ছেলে হুমায়ন কবিরকে (৩০) গ্রেফতার করে। এদের মধ্যে উজ্জ্বল মিয়া ও উমর গাজী ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে গত মঙ্গলবার আদালতে জবানবন্দি দেন।

উল্লেখ্য গত ১৭ মে কালিহাতী পোস্ট অফিস থেকে ৫০ লাখ টাকা তুলে মোটরসাইকেলযোগে বল্লা পোস্ট অফিসে যাওয়ার পথে পোস্টমাস্টারকে গুলি করে ৫০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। গত ২১ মে টাঙ্গাইল শহর থেকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জেলা ছাত্রলীগের সদস্য তামজিদুল ইসলাম জিসানকে গ্রেফতার করা হয়।
২২ মে আদালতে তামজিদুলের দেয়া জবানবন্দিতে জানা যায়, কালিহাতী উপজেলা যুবলীগের ত্রাণবিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম সজীবের নেতৃত্বে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page