শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
কালিহাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান যমুনা নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ
/ ৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০, ১০:৩২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক :টাঙ্গাইলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে যমুনা নদীর তীরে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করেন কালিহাতী উপজেলা প্রসাশন ।

বৃহস্পতিবার (১১জুন ) সকালে উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান ভ্রাম্যমান অভিযান চালিয়ে বঙ্গবন্ধু সেতুর দক্ষিণ পার্শ্বে গরিলাবাড়ী নদীর তীরে অবৈধভাবে গড়ে ওঠা একটি স্থাপনা ভেঙে ফেলেন।

টাঙ্গাইল জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম উপজেলা প্রশাসনকে এই অবৈধ ভবন অবিলম্বে উচ্ছেদের নির্দেশ দেন। নির্দেশনা অনুযায়ী উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি)নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যান হযরত আলী একজন প্রভাবশালী নেতা। এলাকায় সর্বত্র তার প্রভাব বিরাজমান। তার নামে অবৈধভাবে নদীর পাড় দখল ও অবৈধ স্থাপনা নির্মাণের একাধিক অভিযোগ রয়েছে।

স্থানীয়রা তার প্রভাবে নিশ্চুপ থাকলেও বিবিএ (বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ) জেলা প্রশাসকের নিকট নদী দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ বিষয়ে হযরত আলীর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ প্রেরণ করে। সরেজমিন তদন্ত ও পরিমাপ করে ঘটনার সত্যতা পাওয়া গেলে জেলা প্রশাসক এর নির্দেশক্রমে এই অভিযান পরিচালনা করি। এতে নদীর পাড়ে ৩০০ মিটার জায়গা দখল মুক্ত করা হয়। এ কাজে বিবিএ কর্তৃপক্ষ ও কালিহাতি থানা পুলিশ সহায়তা করেন।অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নিপা ওই স্থানে কৃষ্ণচূড়ার চারা রোপন করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page